দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাসূল (সা.) ও কোরআন অবমাননাকারীর কাছে নিয়ে গেলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন মাদারীপুরের একটি সমজিদের ইমাম।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে মাদারীপুরের পৌরসভার মুক্তমঞ্চের সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক হিন্দু শিক্ষার্থী কর্তৃক কোরআনকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
মাদারীপুর সদরের মহিষেরচর জামে সমজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ সাইফ এ ঘোষণা দেন। তিনি বলেন, যদি কেউ প্রমাণ সহকারে রাসূল ও কোরআন অবমাননাকারীর কাছে নিয়ে যাইতে পারেন, তাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দিবো। এছাড়া কোনো ব্যক্তি যদি নাস্তিকের গলা কেটে আনতে পারেন, সে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিচ্ছি। কোনো ব্যক্তিই কোরআন অবমাননাকারীদের বিষয়ে মাথা ব্যথা নেই। তাই আমরাই এর বিচারের ব্যবস্থা নিবো।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলার এনসিপির কার্যকরী সদস্য হাফেজ আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ সরদার মুহিবুল্লাহ, আসাদুজ্জামান সাইফ প্রমুখ। বক্তারা কোরআন অবমাননাকারীকে প্রকাশ্যে ফাঁসির দাবি করেন।
আরএ