দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা মুন্সিপাড়া দ্বিতীয় লেনে ইমরান মুন্সী নামে এক যুবককে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ অক্টোবর) রাত আটটার দিকে নগরীর ১নং কাস্টমস ঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা সদর থানাধীন ১নং কাস্টমস ঘাট এলাকায় ৪ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে আসে। এ সময় তারা ইমরান মুন্সী নামের এক যুবকের মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ইমরান ইট-বালুর ব্যাবসা করতেন। মাদকসংক্রান্ত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
/অ