দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে ‘কালের সাক্ষী আমরাও’ শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বেলস পার্ক সংলগ্ন লেকপাড়ে নির্মাণাধীন দেয়ালের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি আয়োজন করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর থেকে বরিশালের সচেতন নাগরিকরা ধারাবাহিকভাবে এই দেয়াল নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় অর্ধশতাধিক শিশু রং-তুলির আঁচড়ে তাদের প্রিয় প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবি জানায়।
চিত্রাঙ্কনে অংশ নেওয়া শিশুরা জানান, অভিভাবকদের সঙ্গে বেড়াতে আসার জন্য শহরের ভেতরে এই জায়গাটি তাদের খুবই প্রিয়। এখানে তারা পুকুরপাড়ে বসে ঠান্ডা বাতাসে সময় কাটাতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। অথচ এখন জেলা প্রশাসন যেন চিড়িয়াখানার মতো খাঁচাবন্দী করে ফেলতে চাইছে এই উন্মুক্ত স্থানটিকে। তাদের মতে, বরিশালে প্রাকৃতিক পরিবেশের এমন উন্মুক্ত জলাশয় আর একটিও নেই।
চিত্রাঙ্কন শেষে প্রায় ৫০টি প্রতিবাদী ছবি দেয়াল নির্মাণস্থলের পিলারে টাঙিয়ে দেওয়া হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু, চিত্রশিল্পী চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সংগ্রামী সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য জলিলুর রহমান, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।
তারা সবাই প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্ক সংলগ্ন লেকের পাশে প্রাচীর নির্মাণ বন্ধ করে জলাশয়টি উন্মুক্ত রাখার দাবি জানান।
জে আই