দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে এক মনোহারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সজবরখিলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৫৫)। তিনি শহরের গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোতালেব। পরে তার কোনো খোঁজ না পেয়ে নিহতের ছেলে মো. সাজিব মিয়া শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শনিবার বিকেলে শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীর পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সাজিব বলেন, আমার বাবাকে না পেয়ে থানায় জিডি করি। আজ বিকেলে আমার বাবার লাশ পুকুরে পাওয়া যায়। আামার বাবাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ