দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অনেক কিছুই বলবে। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে। আর যারা সংবিধান মানে না তাদেরকে বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।
এর আগে মন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়ায় আসেন। স্টেশনে নেমে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। পরে মন্ত্রী আজ দিনভর কসবা-আখাউড়ায় পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন বলে জানা গেছে।