দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবিসহ নানা অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া মোড় এলাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ৫০ জন নকলনবীশকে অফিসের ভেতরে সেবা প্রদান করতে দেখা যায়, যা আইন অনুযায়ী অনুমোদিত নয়।
অভিযানে দুই নকলনবীশ মর্জিনা খানম (৪৩), স্বামী মানিক সিকদার, ঠিকানা বাঁশবাড়িয়া, সদর উপজেলা এবং শিল্পী রানী (৪৮), স্বামী শ্যামল বড়াল, ঠিকানা নাজিরপুর থেকে মোট ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে মর্জিনার কাছ থেকে ৫০ হাজার এবং শিল্পী রানীর কাছ থেকে ১৭ হাজার টাকা পাওয়া যায়।
শিল্পী রানী জানিয়েছেন, তিনি পূজা উপলক্ষে কেনাকাটার জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। পরে ব্যাংক স্টেটমেন্ট দেখালে তার টাকা ফেরত দেওয়া হয়।
অন্যদিকে, মর্জিনা খানম বলেন, তিনি আত্মীয়কে বিকাশে টাকা পাঠানোর জন্য বাসা থেকে ৫০ হাজার টাকা এনেছিলেন। দুদক প্রমাণের জন্য মর্জিনাকে নির্দেশ দেন এবং টাকাটি জেলা রেজিস্ট্রারের নিকট সংরক্ষণ করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, অফিসে নকলনবীশদের অবস্থান, আর্থিক লেনদেন ও জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি, টেম্পারিংসহ নানা অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। কিছু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে রিপোর্ট প্রধান কার্যালয়ে জমা দেওয়া হবে।
জে আই/কে