দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সতীন ওঝা কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।
জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কার করছিলেন সতীন ওঝা। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের কলা বাগান পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বাগানে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। পরে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এসময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, আশঙ্কাজনক অবস্থায় বেলা ১১টার দিকে সতীন ওঝাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে বয়স্ক মানুষ, অন্যদিকে সারা শরীর ভীমরুলের কামড়ের কারণে অ্যালার্জিক রিয়েকশন ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
/অ