দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ায় মনসুর ইসলাম নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর মিরাবাজারের সেবক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দম্পতির মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মনসুর রিকশা নিয়ে মেইন রোডে এসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রিকশা, পেট্রলের বোতল ও একটি লাইটারও জব্দ করা হয়েছে।
কে