দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল গোফ্ফার সরদার (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুৃলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল গোফ্ফার একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সরদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাহাদত হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফ্ফার। পরে গভীর রাত পযন্ত পরিবারের লোকজন তাকে খুজঁতে থাকে। এক পর্যায়ে আজ সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রিজ এলাকায় নালার পানির ওপরে কচুরিপানার নিচে আব্দুল গোফ্ফারের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানায়, পানি ওপর থেকে বিবস্ত্র ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে র্মগে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জে আই/আরএ