দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরানীগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
নিহতরা হলেন- নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। আহতরা হলেন- শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯) ও তারেক (২৯) ও অজ্ঞাত একজন ব্যক্তি।
নিহত নয়নের চাচাতো ভাই সজীব জানান, নয়নের বাড়ি কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায়। রাতে মোটরসাইকেল চালিয়ে সে বাসায় যাচ্ছিল। আসার পথে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হয়ে নয়নসহ বেশ কয়েকজন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ