দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল কোতোয়ালী মডেল থানা থেকে জয় সাহা (৩০) নামের এক আসামি পালিয়েছে।
রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত বিষয়টি পুলিশ গোপন রাখার চেষ্টা চালায়। এ নিউজ লেখা পর্যন্ত জয়কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, জয় সাহা মাদক মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। রাতে খাবার দেওয়ার জন্য এক কনস্টেবল হাজতখানার গেট খোলেন। তখন জয় ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। তবে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টিত কোতোয়ালি মডেল থানার ভেতর থেকে দৌড়ে পালানোর বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় রাজু নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।