দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জীতেন বরের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন।
ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে ঘটনাস্থলে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে আই /কে