• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল
  • কালিহাতি

নারী আসামিকে মাথা ফাঁটিয়ে আলোচিত সেই এএসআই ক্লোজড

টাঙ্গাইল প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান আলীর বিরুদ্ধে নারী আসামিকে আটকের পর মাথা ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর তাকে সিলেট মেট্রোপলিটনে বদলি করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, কালিহাতী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান ও কনস্টেবল রফিক সিভিল বেশে গত ১৭ আগস্ট কাজীবাড়ী মধ্যপাড়া এলাকায় যায়। পরে ওই এলাকার মাদক ব্যবসায়ী আবুল কাসেমকে না পেয়ে তার স্ত্রী রেখা বেগমকে আটকের চেষ্টা করে রায়হান। এসময় তাদের সঙ্গে রেখার তর্কাতর্কি হয়। একপর্যায়ে রায়হান তার ওয়ারলেস (ওয়াকিটকি) দিয়ে মাথায় আঘাত করে। এতে রেখার মাথা ফেঁটে গিয়ে গুরুত্বর আহত হয়। এসময় ঘটনাস্থলে কোনো নারী পুলিশ সদস্য না থাকায় বিতর্কের মুখে পড়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা। পরে আটকের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত রায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, কালিহাতীর বল্লা এলাকায় রুবেল নামের একজনকে মাদকসহ আটক করে রায়হান। পরে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। গত জুলাই মাসে আওয়ামী লীগ নেতা হিসেবে আজিজ মেম্বার আটক করা হলেও জুয়ার মামলায় তাকে চালান দেওয়া হয় টাকার বিনিময়ে। মহেলা গ্রামের আওয়ামী লীগ নেতা জমির ও ভাবলা এলাকার দলের আরেক নেতা শরিফ তালুকদারকে আটকের ভয় দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে টাকা আদায় করে এএসআই রায়হান ও কনস্টেবল রফিক। চরভাবলা এলাকার রুবেল নামের একজন আওয়ামী লীগ করে এমন সন্দেহে আটক করে থানায় সারারাত আটক রাখার পর সকালে ছেড়ে দেওয়া হয়। এছাড়া রায়হান টাঙ্গাইল সদর থানায় কর্মরত থাকাবস্থায় সদর থানার সামনের আতিক নামের একজন টিভির মেকারের কাছ থেকে চোরাই মোটর সাইকেলের জন্য ৭০ হাজার টাকা নেয়। ধনবাড়ী থানায় কর্মরত থাকাবস্থায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে মামুন নামের একজনকে আটক করেছিল। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এএসআই রায়হান আলীর বিরুদ্ধে একটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাকে ক্লোজড করার পর অন্য বিভাগে বদলি করা হয়।

রেখার স্বামী আবুল কাসেম বলেন, গাঁজা বিক্রি করি না, খাই শুধু। স্থানীয় মেম্বার ছেলের কাছে গাঁজা চাওয়ায় মেম্বারকে বঁকাঝকা করি। তাতেই মেম্বার ক্ষিপ্ত হয়ে রায়হান পুলিশকে দিয়ে এভাবে মিথ্যা মামলায় স্ত্রীকে মারধর এবং গ্রেপ্তার করে। তিনজন পুলিশ সিএনজিযোগে বাড়িতে গাঁজা নিয়ে আসে। স্ত্রী প্রতিবাদ করায় তাকে মারধর করে। একপর্যায়ে তার মাথা ফাটিয়ে দেয়া হয়। পরে ১কেজি ৩শ গ্রাম গাঁজা দেখিয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা দেয়। পরে জেলখানাতেই তার চিকিৎসা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, আওয়ামীলীগের হওয়ায় রায়হান মামলার ভয় দেখিয়ে টাকা চাইতো। কেউ দিতে না চাইলে আটক করে থানায় নিয়ে যেত। পরে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হতো।

অভিযুক্ত রায়হান আলী বলেন, রেখা ও তার স্বামী মাদক ব্যবসায়ী ছিল। তাকে কোন মারধর করা হয়নি। সকল অভিযোগ মিথ্যা। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যত্র বদলী করা হয়েছে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত রায় বলেন, মাদক ব্যবসায়ী রেখাকে আটকের চেষ্টার সময় ধস্তাধস্তি হওয়ার কারণে সে মাথায় আঘাত পায়। এছাড়া তাকে কেউ মারধর করেনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় নতুন যোগদান করেছি। এএসআই রায়হানের বিষয়ে কিছু জানা নেই।

এফএইচ/

  • কালিহাতী
  • সারাদেশ
  • ক্লোজড
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।