• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

আ.লীগের এমপির ভাইকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

যশোর প্রতিনিধি
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জেলা ক্রীড়া সংস্থায় যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ছোট ভাই কাজী এনাম আহমেদের পদায়ন ক্রীড়াঙ্গনে কোনো সুফল বয়ে আনবে না। বরং বিগত ১৪ বছরের মতো অচলাবস্থা ও জটিলতা সৃষ্টি করবে। এমন অভিযোগে জেলা ক্রীড়া সংস্থার ‘সদস্য’ পদ থেকে কাজী এনাম আহমেদকে অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। দাবি আদায় না হলে জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম বন্ধ করে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে গেল ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে নতুন সদস্য কাজী এনাম আহমেদের নাম সংযোজন হওয়ার পর থেকেই ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারপর থেকেই কাজী এনাম আহমেদেকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন ক্রীড়া সংশ্লিষ্ঠরা।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে যশোর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়। জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসারকে সদস্যসচিব রেখে কমিটির সদস্য করা হয়েছে মোহাম্মদ শফিকউজ্জামান, এজেডএম সালেক, কাজী ইনাম আহমেদ, এস এম আব্দুল্লাহ আল মামুন, মুহম্মদ বুরহান উদ্দিন, সামিউল আলম শিমুল ও মাসুদ রানা বাবুকে। অ্যাডহক কমিটি গঠনের আট মাস পর ক্রীড়া সংগঠক নিবাস হালদারের স্থলে বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ খবর জানাজানি হওয়ার পর কমিটি থেকে তার নাম বাদ দেওয়ার দাবি ওঠে। যশোরের খেলাধুলার সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলেন না কাজী ইনাম আহমেদ। তাকে জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের ক্রীড়া সংগঠকরা। আসন্ন বিসিবি নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ নিতেই ইনাম আহমেদ অ্যাডহক কমিটির পদ বাগিয়ে নিয়েছেন বলে তাদের অভিযোগ।

সাবেক ক্রিকেটর মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‘যাদের হাত ধরে যশোরের ক্রীড়াঙ্গণ ধ্বংস হয়েছে, তাদেরকে ফিরিয়ে এনে খুব অন্যায় করা হয়েছে। আমরা যশোরবাসী এ সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে বাদ দিতে হবে। অন্যথায় আমরা যশোরবাসী কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে বাদ দিতে বাধ্য করব।’

সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ জানিয়েছেন, ‘কাজী ইনাম আহমেদকে জেলা ক্রীড়া সংস্থার কমিটি থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। না হলে সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই দাবিতে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। পলাশের অভিযোগ, দুই দফায় যশোরের প্রতিনিধি হয়ে বিসিবি পরিচালক হলেও কাজী ইনাম যশোরের ক্রীড়াঙ্গণে কোনো অবদান রাখেনি।’

যশোর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘কীভাবে কোন মাধ্যমে কাজী এনামকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয় বিন্দুমাত্র আমার জানা নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।’

আরএ

  • যশোর জেলা প্রশাসক
  • হুঁশিয়ারি
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ফের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের
ফের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।