দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত শাহ জনি শহরের আকুর টাকুর পাড়ার বাসিন্দা মো. ইসরাফিলের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লী থেকে শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার নামে একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়নি।
এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে র্যাবও তাকে গ্রেপ্তার করেছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে তিনি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।
জে আই/ আরএ