দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক চীনা নাগরিক ও তার স্থানীয় সহযোগিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চীনের নাগরিক লি উইহাও এবং স্থানীয় দালাল মো. ফরিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, বর্তমানে তারা থানার হেফাজতে আছেন এবং ঘটনাটি তদন্তাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলপুর গ্রামের ১৮ বছর বয়সী এক তরুণী গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। সেখানে ফরিদুল ইসলামের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে লি উইহাওয়ের বিয়ে সম্পন্ন হয়। পরে তরুণীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন লি উইহাও এবং এরই মধ্যে তার পাসপোর্টও তৈরি করা হয়।
বিয়ের মাধ্যমে নারীদের বিদেশে পাচারের পর্যাপ্ত প্রমাণ মেলায় সন্দেহভাজন হিসেবে লি উইহাও এবং ফরিদুল ইসলামকে আটক করে পুলিশ।
জে আই/ আরএ