দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। তবে রাতে আর তিনি বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওবায়দুরকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ