দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোকেয়া বেগমকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে স্বামী জহির উদ্দিন (৫৫)। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। আটককৃত জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।
অপরদিকে সদর উপজেলার দাদরা জন্তিগ্রামের একটি মন্দিরের নয়ন নামে এক পুরোহিতের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার গ্রচ্ছগ্রামের নারায়নের ছেলে।
পুলিশ ও স্থানীয় ও স্বজনরা জানায়, দীর্ঘদিন থেকে জহির ও রোকেয়ার দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগে ছিল। রোকেয়া চাতালে শ্রমিকের কাজ করতেন। স্বামী জহির বিভিন্ন সময় নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করতো। শনিবার ভোরের কোন এক সময় জহির তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। আর ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য নিজেই বিদ্যুতের সক খান। এরপর তিনি বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন। এরপর সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে এসে চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
অপরদিকে স্থানীয়রা জানান, কয়েকমাস থেকে দাদরা জন্তিগ্রাম এলাকায় একটি মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন নয়ন। পাশেই একটি বাড়িতে থাকতেন তিনি। নয়ন শুক্রবার রাত ৮টার পর বাহিরের কোনো এক দোকান থেকে চা ও পান খেয়ে বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়েন ও বলতে থাকে ‘আমাকে কি খাওয়ালো’। তখন স্থানীয়দের বলেন তিনি একটি দোকান থেকে পান ও চা খেয়ে এসেছেন। এসময় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কি কারণে মারা গেছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ তামবীরুল ইসলাম জানান, সদরের তাজপুর এলাকা থেকে এক গৃহবধু মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। এছাড়া দাদরা জন্তিগ্রামের পুরোহিত নয়নের মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এফএইচ/