দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে নিম্নমাণের উপকরণ ব্যবহারের অভিযোগে স্থানীয়দের আন্দোলনের মুখে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এলজিইডি ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টির জন্য অতিরিক্ত তিনটি শ্রেণিকক্ষ নির্মাণে ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইতলা ভবন নির্মাণের কাজ চলছিল। তখন মরা পাথর, জং ধরা রড ও নিম্নমাণের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ওঠে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনস্ট্রাকশনের বিরুদ্ধে। ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হলেও ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরুর পর থেকেই নিম্নমাণের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছিলেন এলাকাবাসী।
সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহার করে কাজ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকরি পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে এলজিইডিও নির্মাণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, “এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”
আরএ