দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নোয়াখালী -ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো: ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।
রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত একসঙ্গে বেগমগঞ্জের চৌমুহনীতে ইলেকট্রিকের কাজ শিখছে। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাজ শেখার জন্য চৌমুহনী যাচ্ছিল। পথে সরুগো পোল এলাকায় চৌমুহনীগ্রামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে অতিক্রম করার সময় পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ইমন ও রিফাত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/