দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচানের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরের গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শাখার জেলার সেক্রেটারি ইব্রাহমী, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম গাজী, সদর থানার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান।
বক্তারা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি তোলেন।পরে দুপুরে ওই স্থান থেকে একটি গণমিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক এলাকায় গিয়ে শেষ হয়।
আরএ