দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে মামার ঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
তরুনীর নাম ন্যান্সি মন্ডল (১৮)। তিনি উপজেলার ধামসর গ্রামের প্রয়াত মিন্টু মন্ডলের কন্যা।
ওসি আব্দুস সালাম বলেন, ন্যান্সির সঙ্গে ফেসবুকে ফরিদপুরের বাসিন্দা এক তরুনীর সাথে বন্ধুত্ব হয়। গত ২৪ অগাষ্ট ন্যান্সি পালিয়ে ওই তরুনীর সাথে আত্মগোপনে থাকে। পুলিশের সহায়তায় ন্যান্সিকে উদ্ধার করে ধামসর গ্রামে মামা মাইকেল পান্ডের বাসায় নিয়ে আসে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই।
সকালে ঘুম থেকে উঠে ন্যান্সিকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পেয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারন বলতে পারবো।
ন্যান্সির মামা মাইকেল পান্ডে বলেন, ফরিদপুরের বাসিন্দা টুম্পা নামের এক তরুণীর সাথে ফেসবুকে ন্যান্সির পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৪ অগাষ্ট দুইজনে বাসা থেকে পালিয়ে মাদারীপুরে আত্মগোপন করে। এ ঘটনায় থানায় জিডি করা হয়। পুলিশের সহায়তায় উদ্ধার করে
ন্যান্সিকে নিয়ে আসা হয়েছে। পরিবারের মান সম্মান ক্ষুন্ন হওয়া ও তরুণীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন মামা মাইকেল পান্ডে।
এমএস/