দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে তৌহিদী জনতার ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে কবর থেকে মরদেহ তুলে এনে পদ্মা মোড়ে আগুনে পুড়িয়ে ফেলে তারা। এ ঘটনায় নিহত হয়েছে ২ জন। সেই সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মুক্তিযোদ্ধা আনছার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধরা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও পূর্ব ঘোষণার কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা দরবারে হামলা চালায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মৃত্যুর পর নুরাল পাগলকে দরবার চত্বরে উঁচু বেদিতে দাফন করা হয়। ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ কবর স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছিল। শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড অপসারণের ঘোষণা দিলেও ক্ষুব্ধ জনতা সন্তুষ্ট হয়নি।
রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো সম্ভব হয়নি।
এফএইচ/