দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির গৌরব ঐতিহ্য সাফল্যের ৪৭ বছরে মুকসুদপুর উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে মুকসুদপুর বিশ্বরোড কলেজ মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।’
সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, আব্দুল আউয়াল ফকির, মর্তুজা মৃধা, মহাসিন সরদার, মুন্নু বিশ্বাস, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামচু মিয়া, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম মিয়া, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, সহপ্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুব দলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, হানিফ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ, মোস্তফা গাজী, সাখাওয়াৎ হোসেন, শিপন মোল্লা, শ্রমিকদল নেতা রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপু সহ অনেকে।
এতে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
/অ