দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের শ্রীনগর ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকা থেকে অজ্ঞাত এক নারীর কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকায় রেললাইনের পাশে ওই নারীর কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা।
পরে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
আরএ