দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মাইজভান্ডার দরবার সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও লাখো আশেক ভক্ত রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর মৃত্যুতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মুরিদানগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে সর্বত্র।
এফএইচ/