দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট হারুনুর রশিদ ভোটের ফলাফল ঘোষণা করেন।
সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান ৪০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল ইসলাম বুলবুল। আর সাবেক যুবনেতা মহিউদ্দিন পাটওয়ারী বিটু ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কামরুজ্জামান সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান চৌধুরী ভুট্ট ও জাকির হোসেন ভূইয়া।
মোট ৬৬৯ জন ভোটার ৯টি ইউনিয়নের কাউন্সিলে ভোট প্রদান করেন।
ভোটের আগে সদর উপজেলা পশ্চিম বিএনপির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন আব্দুল করিম ভূইয়া মিজান। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। স্বাগত বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাসিব।
/অ