দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে পর্যটক অপহরণ ঘটনায় জড়িত অভিযোগে ৪ যুবককে আটক করেছে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে মাটিরাঙ্গা পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার খাগড়াছড়িতে ঘুরে রাঙামাটি যাওয়ারকালে ৬ পর্যটক অপহরণের কবলে পড়েন। তাদেরকে ৩টি মোটরসাইকেলে রাঙামাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের কাছ থেকে টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে মো. সেলিম নামে একজন রাঙামাটিতে পুলিশ হেফাজতে রয়েছেন। বাকি ৩ পর্যটক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের চেকপোস্টে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- খাগড়াছড়ি জেলার দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭) ও তেঁতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রিয় চাকমা (৩৬)। তারা অপহরণে জড়িত বলে পুলিশের ধারণা।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে আটক করে ৪ ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরমধ্যে একজন ভিকটিমও রয়েছেন। বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
আরএ