• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নবজাতককে ফেলে পালালেন মা, দিশেহারা বাবা

নওগাঁ প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৫, ১৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতক কন্যাকে ফেলে পালালেন মা। ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির বাবা তৌহিদ ইসলাম (২৫)। ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তৌহিদ ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মান্দার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন তিনি।

তৌহিদের ভাষ্য অনুযায়ী, স্ত্রী সাথী আক্তার গত তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসববেদনা উঠলে খবর পেয়ে তিনি শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। বিকেল পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। চোখে-মুখে আনন্দ আর প্রত্যাশা নিয়ে সদ্যজাত কন্যার বাবার দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন তৌহিদ। কিন্তু হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

তৌহিদ আরও জানান, “সন্তান জন্মের পর চিকিৎসকের পরামর্শে আমি ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে ফেলে রেখে চলে গেছেন। বিষয়টি আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে। আমি হতবাক ও দিশেহারা হয়ে পড়েছি।”

অন্যদিকে, অভিযুক্ত সাথী আক্তার বলেন, “বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। আমি সন্তান নিতে চাইনি। এখন যেহেতু আমি স্বামীর সঙ্গে আর সংসার করব না, তাই সন্তানও পালন করব না।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মা ও মেয়ের সিদ্ধান্তকে অমানবিক বলছেন, আবার কেউ ব্যক্তিগত দ্বন্দ্বের দায়ে নিরপরাধ শিশুর ভবিষ্যৎ অন্ধকার হওয়ার আশঙ্কা করছেন।

মানবিক প্রশ্ন জাগছে—মাত্র কয়েক ঘণ্টার জীবনের পরই যার আপনজনের স্নেহ পাওয়ার কথা, সেই শিশুটি আজ অনিশ্চয়তার মুখোমুখি। নবজাতকের প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্ববোধ জাগ্রত হবে কি না—এখন সেটিই বড় প্রশ্ন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান জানান, “তৌহিদ ইসলামের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সাথী আক্তার জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করবেন না এবং সন্তান লালন-পালনেও আগ্রহী নন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরএ

  • নওগাঁ
  • সন্তান
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধন
ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধন
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
ইসরায়েলি বোমাবর্ষণে লেবাননে স্কুল-গাড়িতে সন্তান জন্ম দিচ্ছেন নারীরা
ইসরায়েলি বোমাবর্ষণে লেবাননে স্কুল-গাড়িতে সন্তান জন্ম দিচ্ছেন নারীরা
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।