দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর মুন্সীগঞ্জের জামিয়া আশরাফুল মাদারিস মাদরাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে জামায়াতে ইসলামী নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কখনো বলছে নির্বাচনে যাবে না, কখনো প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি, আবার এখন শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছে। আসলে তাদের আসল শর্তটাই কি? এগুলো শুধু বিএনপি ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির জন্যই করা হচ্ছে।
এ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের অর্থায়নেই দেশে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঢালকানগরের পীর সাহেব মুফতী জাফর আহমাদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরএ