দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিত মায়ের বাড়িতে ফেরার পথে রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় একটি ইজিবাইকে থাকা চার যুবক জোরপূর্বক তাকে তুলে নিয়ে উপজেলার বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে। পরদিন বুধবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি তাকে সদর হাসপাতালে ভর্তি করান।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিত মায়ের সঙ্গে থাকছেন ওই শিক্ষার্থী। তার পিতা-মাতা দুজনেই মারা গেছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামে ফিরেন।
আরএ