দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আবারও ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৬ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে ধুলাস্বার এলাকায় মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা প্রথমে মরদেহটি সমুদ্রে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ডুবে যাওয়া কোনো ট্রলারের জেলের হতে পারে।
ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, 'অনেক জেলে নিখোঁজ আছে বলে থানায় জিডি করা হয়েছে। মরদেহ শনাক্তের জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।'
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এফএইচ/এমএস