দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেফতারকৃতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিয়াউল ইসলাম জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এক সংবাদ সম্মেলনে এসপি জানান, সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে ফারুকের দোকানের সামনে রাত ৩টার দিকে জাহিদ ওই নারীকে ধর্ষণ করেন। এসময় জিয়াউল ইসলাম জিহাদ ঘটনাটি ভিডিও করেন। পরে জাহিদকে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে জিয়াউল অর্থ দাবি করেন। শেষ পর্যন্ত তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসে।
এসপি আরও জানান, ধর্ষণের সময় কোনো বাধা না দিয়ে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অপরাধে জিয়াউলকেও মামলার আসামি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর ও বিটিআরসির সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি নামিয়ে ফেলা হয়েছে।
ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে দ্রুত আদালতে পাঠানো হবে।
এফএইচ/