দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস চাপায় এক নসিমন চালক নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় আফতাফ আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার কালকিনির কুন্ডু বাড়ি নামক স্থানে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক শাহাদাৎ হোসেন নিহত হয়। খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
আরএ