দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহনের দাবিতে আবারও রাজপথে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, প্রায় ২৫ দিন ধরে ক্যাম্পাসে মানববন্ধন, মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কিংবা ইউজিসি থেকে কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেনি। তাই দাবি আদায়ে তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠার ১৪ বছর পরও বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। ৭টি অনুষদে ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও প্রয়োজনীয় ৭৫টি কক্ষের বিপরীতে আছে মাত্র ৩৬টি। শ্রেণিকক্ষের সংকটে খোলা জায়গায় পাঠদান করতে হচ্ছে, অনেক বিভাগে সেশনজট বাড়ছে। এছাড়া শিক্ষক সংকট, আবাসন সংকট, গ্রন্থাগারে বইয়ের অভাব ও অস্বাস্থ্যকর পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের দৈনন্দিন দুর্ভোগ বাড়াচ্ছে।
অবরোধে আটকে পড়া যাত্রী সখিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে আটকে পড়েছি। কখন ফিরতে পারব জানি না।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবরোধ করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
/অ