দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ সোহেল হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আলী আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এলাকাবাসীর সহায়তায় বড়মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে সোহেল হাওলাদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
জেআই/কে