দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ করার অভিযোগে পৃথক পৃথক অভিযানে ৯ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌণে তিনটা থেকে পৌণে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিকেল পৌণে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়।
এসময় হোটেলটি থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতিকে আটক করা হয়।
তারা হলেন- জামাল মিয়া (৩২, ম্যানেজার), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
পরে বিকেল পৌণে ৫টার দিকে গোয়েন্দারা অভিযান চালান নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে। এ হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় দুই যুবক ও দুই যুবতিকে।
তারা হলেন- মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫), ও মনি আক্তার (১৯)।
আটককৃতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
কে