দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (১০ জুলাই) গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মেহের আলী (৭০), সোহেল রানা (৪৫) ও নাইমুল ইসলাম (৮০)। আহতরা হলেন, মো. রায়হান (৩৫), ইউনুস (২২), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) রজব (৩১) ও মো. আমু (২২)।
ওসি কামরুল ইসলাম জানান, সোমবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহত ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
বাকীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসীন রয়েছেন বলে তিনি জানান।