দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল কারাগারে হত্যা মামলার আসামি ইউপি সদস্যর হুমায়ুন কবীর শেখের (৪২) মৃত্যু হয়েছে। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সূত্রে জানায়, কাঞ্চনপুর গ্রামের ফরিদ হোসেন হত্যা মামলায় গত জুন মাসের ২৯ তারিখে আদালতে হাজিরা দিলে হুমায়ুনকে কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত তিন-চারদিন ধরে নড়াইল জেলা কারাগারে বন্দী হুমায়ুনের খুব জ্বর ছিল। কারাগারে থাকা চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছিল। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়। রাত ১টা ৪৫ মিনিটে তাকে কারগার থেকে নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসাপাতালে আনা হলে ২টার দিকে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রাত আনুমানিক দুইটার দিকে ওই রোগিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। বন্দীর মৃত্যুর কারণ অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।