দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন শহীদ নাফিসার মামা হযরত আলী।
এতে ভিপি পদে মনোনীত করা হয়েছে আরিফুজ্জামান উজ্জ্বলকে। আর জিএস পদে লড়বেন আবু তৌহিদ মো. সিয়াম। এছাড়া এজিএস (ছাত্র) পদে জিয়া উদ্দিন আয়ান ও এজিএস (ছাত্রী) পদে মালিহা নামলাহ।
তবে শিক্ষার্থী ঐক্য ফোরাম ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। ওই পদটি অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের সমর্থনে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, প্রার্থীদের প্রায় সবাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এর আগে গতকাল মনোনয়ন ফরম জমা শেষে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাবি শাখা ছাত্রশিবির।
‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন আরিফুল্লাহ আদিব ও জিএস পদে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়শা সিদ্দিকা মেঘলা।
এর বাইরে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি।
/অ