দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের আলীনগর থেকে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় রাথা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আটককৃতরা ভারতের নাগরিক। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী-শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় প্রায় দুই মাস ধরে অবৈধভাবে বসবাস করছিলেন। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ ।
আটক ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা। তারা হলেন, মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (০৬), মো. দানেশের মো. সাব্বির (৮) ।
জে আই/