দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর মেখলের মৃত আবুল কাশেমের ছেলে ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ ছিলেন না। সকাল ১১টার দিকে দুটি মোটরসাইকেলে ছয়জন অজ্ঞাত যুবক সেখানে আসে। তাদের মধ্যে চারজন বাড়ির ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নীল শার্ট ও নীল গেঞ্জি পরা তিনজন এবং সাদা শার্ট পরা একজন যুবক বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে। এদের মধ্যে তিনজনের হাতে অস্ত্র ছিল। প্রবেশ করার পরপরই তারা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় এবং দ্রুত স্থান ত্যাগ করে।
এ বিষয়ে বাড়ির মালিক ও ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার দেশ টিভিকে বলেন, কাউকে চিহ্নিত করা যায়নি। আমার কিছু বলার নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটা লিখবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, গুলির ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এফএইচ/জেডআই