দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নূরুজ্জামান (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ আগস্ট) সকালে আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতুর নিচ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় সেতুর পাশে রক্তমাখা অবস্থায় অটোরিকশাটিও পাওয়া যায়।
নিহত নূরুজ্জামান উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত মোগল চানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অলি মিয়া (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন নূরুজ্জামান। রাতে পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন সিএনজি স্টেশন থেকে তিনজন পুরুষ ও এক নারী যাত্রী তার গাড়িতে ওঠেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত ৩টার দিকে স্থানীয়রা সেতুর পাশে রক্তমাখা অটোরিকশা দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আহত অলি মিয়াকে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় চালকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এফএইচ/জে আই