দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার-১৪৭ এর কাছে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার নেতৃত্ব দেন। অপরদিকে, বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপি’র নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হস্তান্তর হওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।
এমএস/অ