দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙনরোধে নিজ উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
ড. আতিক বলেন, আমাদের নদী ভাঙে, ঘর ভাঙে—কিন্তু কিছু মানুষ এটিকে ব্যবসার সুযোগ মনে করে। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের অর্থায়নে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ভাঙন রোধে কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও এ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা জানি সামান্য জিও ব্যাগ ফেলে পুরোপুরি ভাঙন ঠেকানো সম্ভব নয়। তবে সরকারের যে ব্যবস্থার কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে, তার প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ। আমরা চাই দ্রুত সরকারি উদ্যোগে টেকসই বাঁধ নির্মাণ করা হোক।
আতিক মুজাহিদ দাবি করেন, কুড়িগ্রামের মানুষ ত্রাণ নয়, টেকসই বাঁধ চায়। বিত্তবানরা চাইলে ৫ কোটি টাকার ত্রাণ না দিয়ে ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেললেই অসংখ্য পরিবারকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এমএস/আরএ