দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাদা পাথরসহ সিলেটের বিভিন্ন কোয়ারী ও পর্যটন এলাকায় প্রকাশ্যে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে জেলা প্রশাসনের ব্যর্থতার কারণে দেশজুড়ে সমালোচনা ওঠে। এই পরিস্থিতিতে সিলেটের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানা গেছে, সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সারোয়ার আলম। তিনি আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
একই প্রেক্ষাপটে বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় জানায়, কোম্পানিগঞ্জের আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে। কোম্পানিগঞ্জের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেঞ্চুগঞ্জের বর্তমান ইউএনও মো. শফিকুল ইসলাম।
আরএ