দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে ছয় বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে। পরে ট্রেনের বাকি ১০ বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জে প্রবেশের আগে দুই বগির কাপলিং হুক ভেঙে ছয় বগি আলাদা হয়ে যায়। পরে বাকি ১০ বগি নিয়ে ট্রেনটি স্টেশন ছাড়ে। তবে ভৈরব রেলসেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে ট্রেন সেতুতে আটকা পড়ে।
এমএস/আরএ