দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের আশুলিয়া থেকে জাল টাকা ও ভারতীয় রুপিসহ রফিকুল ইসলাম নামে এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে।
ডিবি জানায়, শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ লাখ ১৬ হাজার টাকা মূল্যের জাল নোট এবং ৩৯ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, রফিকুল দীর্ঘদিন ধরে জাল টাকা ও রুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে রিমান্ড আবেদন করে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া, চক্রের অন্যান্য সদস্যদের আটকে আরও তদন্ত চলছে।
আরএ