দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাশনাল পিপিলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিগত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই ভোটাররা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে ভোটদিতে উদগ্রীব হয়ে আছে। আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। কোনো জঙ্গি সংগঠন বা অন্য কেউ ভোট ঠেকাতে পারবে না।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিন এসব কথা বলেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নড়াইলের লোহাগড়ায় এনপিপির আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।
এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তিকালীন সরকার। কে নির্বাচনে আসবে আর কে আসবে না, তা সরকারে বা আমাদেরও দেখার বিষয় না। নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আগামী ফেব্রুয়ারি মাসের রমজানের আগেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, এনপিপির জেলা কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান,যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ কিবরিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচ/