দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় অবস্থিত ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্রী।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজ ছাত্রীর নাম লামিয়া আফরোজ (১৮)। তিনি নান্দুয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লামিয়া একাই হেঁটে ব্রিজে আসেন এবং ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে প্রায় ১০ মিনিট আশপাশে তাকিয়ে থাকেন। এরপর হঠাৎ করেই তিনি নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে পাশেই থাকা কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, যারা দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুরে শ্রীপুরের বর্মির ত্রিমোহনী এলাকায় সুতিয়া নদীতে ব্রিজের উপর থেকে লামিয়া নামে এক কলেজ ছাত্রী ঝাঁপ দেয়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ ছাত্রীর সন্ধানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনা জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও শত শত স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান নদীর তীরে। কেন তিনি এমন ঘটনা ঘটালেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরএ